শিরোনাম
◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৯ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেক্সিকো কংগ্রেসে উত্তপ্ত বিতর্কে হাতাহাতি, চুল টানাটানির ভিডিও ভাইরাল

ফক্স নিউজ: মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে কংগ্রেসের ফ্লোরে উত্তপ্ত বিতর্কের সময় আইনপ্রণেতাদের মধ্যে হাতাহাতি ও চুল টানাটানির ঘটনা ঘটেছে। সোমবারের (১৫ ডিসেম্বর) এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নারী আইনপ্রণেতারা কংগ্রেস কক্ষের সামনের একটি পডিয়াম দখলকে কেন্দ্র করে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। শুরুতে উচ্চস্বরে বাকবিতণ্ডা হলেও পরিস্থিতি দ্রুত ধাক্কাধাক্কি এবং একপর্যায়ে চুল টানাটানিতে রূপ নেয়। এ সময় অন্য আইনপ্রণেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, মেক্সিকো সিটির স্বচ্ছতা তদারকি সংস্থার সংস্কার নিয়ে চলা বিতর্কের মধ্যেই এ ঘটনা ঘটে। ডানপন্থী ন্যাশনাল অ্যাকশন পার্টি (পিএএন) অভিযোগ করে, বামপন্থী ও ক্ষমতাসীন মোরেনো পার্টির আচরণের প্রতিবাদে তারা পডিয়ামে অবস্থান নিয়েছিল।

পিএএনের সদস্যরা পডিয়াম ছাড়তে অস্বীকৃতি জানালে মোরেনো পার্টির আইনপ্রণেতারা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ থেকেই দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির সূত্রপাত হয় বলে জানানো হয়েছে। ঘটনার পর উভয় দলই সহিংসতার নিন্দা জানালেও কে আগে উসকানি দিয়েছে—তা নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলে।

ঘটনার পর এক সংবাদ সম্মেলনে পিএএনের সহকারী আন্দ্রেস আতাইদে বলেন, তারা শান্তিপূর্ণভাবে পডিয়াম দখল করেছিলেন এবং কাউকে স্পর্শ করেননি। তবে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতা দল ও তাদের মিত্ররা সহিংসতার মাধ্যমে নিয়ন্ত্রণ পুনর্দখলের চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পিএএনের আইনপ্রণেতা দানিয়েলা আলভারেজ বলেন, এমন আচরণ শুধু অশালীন ও আগ্রাসীই নয়, বরং দুঃখজনক যে মেক্সিকো সিটির ক্ষমতাসীন দল থেকেই এ ধরনের ঘটনা ঘটেছে।

ঘটনার পর মেক্সিকোর রাজনীতিতে সংসদের ভেতরে শৃঙ্খলা ও রাজনৈতিক সহনশীলতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়