শিরোনাম
◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন!

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ১১:২৮ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ইস্যুতে সংলাপ বজায় রাখার সুপারিশ, হাসিনার রাজনৈতিক ভূমিকা নয়: ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে গতকাল ভারতীয় সংসদে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এ প্রতিবেদনটি তৈরি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বদলীয় সংসদীয় কমিটি। প্রতিবেদনে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করা হয়েছে। তবে তাঁকে রাজনৈতিক মঞ্চ ব্যবহার করতে দেওয়ার ব্যাপারে আপত্তি জানানো হয়েছে। সংসদীয় কমিটির পক্ষ থেকে এর চেয়ারম্যান শশী থারু স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করার ব্যাপারে ভারত নিরন্তর সুপারিশ করে যাবে।

কমিটি সুপারিশ করছে, ভারত সরকার যেন বাংলাদেশের সব রাজনৈতিক, সামাজিক এবং সুশীল সমাজের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলে, যাতে আস্থা ও বার্তালাপের পরিবেশ অনুকূল হয়। এ ক্ষেত্রে ১৯৭১ সালের ভাবাদর্শ এবং পারস্পরিক সম্মান বজায় রাখার ভিত্তিকে যেন প্রাধান্য দেওয়া হয়। কমিটির বৈঠকে কোনো কোনো সদস্য শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে মত জানতে চাইলে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, ‘ভারতের সভ্যতার ইতিহাস দেখলেই বোঝা যায় কেউ যদি জীবন সংশয়ের জন্য ভারতে আশ্রয় চান, তাহলে ভারত তাকে আশ্রয় দিয়েছে। এটা আধুনিক কোনো ইতিহাস নয়।’

‘শেখ হাসিনা ভারতে থাকলে পারস্পরিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে কি না’-প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কোনো প্রভাব পড়ার কথা নয়। এটা বাংলাদেশের কর্মকর্তাদেরও বলা হয়েছে।’ আরেক প্রশ্নে তিনি বলেন, ‘তাঁকে (শেখ হাসিনা) কোনো রাজনৈতিক মঞ্চ দেওয়া হয়নি।’ উৎস: বিডি-প্রতিদিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়