শিরোনাম
◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৮ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার জানাজায় জনসমাগম, আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ

বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাধিস্থ করা হয়।

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনের শিরোনাম দেয়— ‘খালেদা জিয়ার জানাজায় জনসমাগম, সাবেক নেত্রীকে বিদায়’। প্রতিবেদনে বলা হয়, ঢাকায় অনুষ্ঠিত রাষ্ট্রীয় জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীতে জড়ো হন।

পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন তাদের প্রতিবেদনে উল্লেখ করে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ শোকে আচ্ছন্ন এবং তার রাষ্ট্রীয় জানাজায় বিপুল মানুষের উপস্থিতি ছিল। একই দেশের আরেক গণমাধ্যম জিও নিউজ জানায়, খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে অসংখ্য শোকাহত মানুষ জানাজায় অংশ নেন।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় বিশাল জনসমাগম ঘটে। প্রতিবেদনে তাকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের সরকার প্রধান। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়