শিরোনাম
◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছ, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৩ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাদের জন্য ৩০ দিনের ফ্রি পর্যটক ভিসা দিচ্ছে ভারত

শিগগিরিই রুশ নাগরিকদের জন্য ৩০ দিনের ফ্রি পর্যটক ভিসা চালু করছে ভারত। শুক্রবার (৫ ডিসেম্বর) নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

সংবাদ সম্মেলনে ভারত ও রাশিয়ার সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে নরেন্দ্র মোদি বলেন, ‘দুই দেশের নাগরিকদের মধ্যে সংযোগ সবসময়ই দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিবেচনায় রাশিয়ার নাগরিকদের জন্য ভারত ৩০ দিনের ফ্রি ই-পর্যটক ভিসা এবং ৩০ দিনের গ্রুপ পর্যটক ভিসা চালু করবে।’

তিনি বলেন, ‘সম্প্রতি রাশিয়ায় দুটি নতুন ভারতীয় কনস্যুলেট খোলা হয়েছে। এটি দুই দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগ আরও সহজ করবে, পারস্পরিক ঘনিষ্ঠতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, 'এই কনস্যুলেটগুলো আমাদের কূটনৈতিক উপস্থিতি বাড়াবে। একই সঙ্গে বাণিজ্য, পর্যটন, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং শিক্ষাগত ও সাংস্কৃতিক সম্পর্ক আরও বাড়ানোর জন্য উদ্বুদ্ধ করবে।

ভারতের এ প্রধানমন্ত্রী বলেন, এ উদ্যোগ কেবল দুই দেশের জনগণকে সংযুক্ত করবে না, বরং উভয় দেশের জন্য নতুন শক্তি ও নতুন সুযোগ সৃষ্টি করবে। আমরা যৌথভাবে কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণেও কাজ করব। দুই দেশের ছাত্র, গবেষক ও ক্রীড়াবিদদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ও বাড়ানো হবে।

সংবাদ সম্মেলনে মোদি বলেন, 'আমার পূর্ণ বিশ্বাস আগামী সময়ে, আমাদের বন্ধুত্ব বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলা করার শক্তি দেবে, এই পারস্পরিক আস্থা ভবিষ্যৎ সমৃদ্ধ করবে।'

এ সময় গত অক্টোবরে ভারত থেকে নিয়ে যাওয়া বুদ্ধের অবশিষ্টাংশের প্রদর্শনী রাশিয়ার কালমাইকিয়াতে অসাধারণ সাড়া ফেলেছে বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, হাজার হাজার ভক্ত মঠে অবশিষ্টাংশের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়