শিরোনাম
◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছ, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ১০:৪৯ রাত
আপডেট : ০৮ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিক্রিয়ায় যা বলল ইরান

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে ‘ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে। খবর পার্স টুডে।

শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভেনেজুয়েলার অভিযোগ, দেশটির তেল ও খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।

মার্কিন হামলার পর প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের কঠোর সমালোচনা করে। বিবৃতিতে বলা হয়, এই হামলা ভেনেজুয়েলার জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার চরম লঙ্ঘন।

ইরান বলেছে, এই হামলা জাতিসংঘ সনদের মৌলিক নীতিমালা ও আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। বিশেষ করে জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ৪ নম্বর দফা, যেখানে বলপ্রয়োগ নিষিদ্ধ করা হয়েছে, তা স্পষ্টভাবে ভঙ্গ করা হয়েছে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডকে ‘স্পষ্ট আগ্রাসী আচরণ’ হিসেবে আখ্যা দেওয়া হয় এবং বলা হয়, জাতিসংঘসহ আইনের শাসন, শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষায় বিশ্বাসী সব রাষ্ট্রের উচিত এই হামলার স্পষ্ট ও প্রকাশ্য নিন্দা জানানো।

ইরান আরও সতর্ক করে বলেছে, জাতিসংঘের একজন স্বাধীন সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। এর প্রভাব পুরো আন্তর্জাতিক ব্যবস্থার ওপর পড়তে পারে এবং এটি জাতিসংঘ সনদভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও দুর্বল করে দেবে।

বিবৃতিতে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষায় আত্মরক্ষার স্বাভাবিক অধিকার পুনর্ব্যক্ত করেছে ইরান। একই সঙ্গে ইরান জোর দিয়ে বলেছে, এই অবৈধ আগ্রাসন বন্ধে সব রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার বিশেষ করে জাতিসংঘ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আইনি ও নৈতিক দায়িত্ব রয়েছে। পাশাপাশি এই সামরিক হামলায় সংঘটিত অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।

ভেনেজুয়েলার সরকারের পক্ষ থেকে জানানো হয়, রাজধানী কারাকাস ছাড়াও মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা অঙ্গরাজ্যে এসব হামলা চালানো হয়েছে। এই বিস্ফোরণগুলো এমন এক সময়ে ঘটল, যখন কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেছে। তবে মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়