শিরোনাম
◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছ, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৭:১৬ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চায় ভেনেজুয়েলা

পার্সটুডে- ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আলোচনা এবং মধ্যস্থতার আহ্বান থেকে শুরু করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের দাবি উঠেছে।

পার্সটুডে জানাচ্ছে, ভেনেজুয়েলা ইস্যু এখন বিশ্বের প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের সামরিক আক্রমণ, এরপর মাদুরোর গ্রেপ্তার সংক্রান্ত ঘোষণা, কারাকাস সরকারের তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়ার খবর গণমাধ্যমের বড় অংশ দখল করে নিয়েছে। নিচে কিছু দেশের প্রতিক্রিয়া তুলে ধরা হলো:

রাশিয়া: রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো ভেনেজুয়েলায় বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনাকে সমর্থন করে এবং বিদেশি বিশেষ করে সামরিক হস্তক্ষেপ ছাড়াই ভেনেজুয়েলার জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি সম্মান জানায়। তারা লাতিন আমেরিকাকে শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে মনে করে এবং ভেনেজুয়েলা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আয়োজনের আহ্বানকে সমর্থন করে।

স্পেন: স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় উত্তেজনা হ্রাস এবং সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক আইনের প্রতি সমস্ত পক্ষের সম্মান প্রদর্শন করার ওপর গুরুত্বারোপ করেছে। একই সঙ্গে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান ও আলোচনার জন্য মাদ্রিদ তাদের মধ্যস্থতা ও সাহায্যের প্রস্তুতির কথা ঘোষণা করেছে।

যুক্তরাষ্ট্র: রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন সিনেটর মার্কো রুবিও বলেছেন, যদি নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রে আসেন, তাহলে ফৌজদারি অপরাধের অভিযোগে তার বিচার করা হবে, তবে তিনি একথাও বলেছেন যে, ভেনেজুয়েলার বিরুদ্ধে আরও বেশি আক্রমণের কোনো পরিকল্পনা নেই।

জার্মানি: জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় ভেনেজুয়েলার ঘটনাবলীর বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংকট মোকাবেলার বিষয়ে আলোচনার জন্য একটি কমিটিও গঠন করেছে তারা।

ডোনাল্ড ট্রাম্প: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গার্ডিয়ান পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে দাবি করেছেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে পরিচালিত হামলা সঠিক পরিকল্পনার ফসল।

ভেনেজুয়েলা: ভেনেজুয়েলার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আক্রমণের ফলে কিছু নাগরিক হতাহত হয়েছেন। কারাকাস সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে। ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনী দেশব্যাপী মোতায়েন রয়েছে এবং দেশবাসীকে শান্ত থাকতে বলা হয়েছে। তেল উৎপাদন এবং পরিশোধন নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়