শিরোনাম
◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৭:০৮ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের ইরানে ‘শক্ত আঘাত’ হানার হুঁশিয়ারি 

ভেনেজুয়েলায় আকস্মিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর একের পর এক দেশকে হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে উৎখাতের ইঙ্গিত দিচ্ছেন তো কখনো বলছেন, কিউবা ‘পতনের দ্বারপ্রান্তে’। এবার ‘চিরশত্রু’ ইরানে ‘শক্ত আঘাত’ হানার হুমকি দিয়েছেন তিনি। খবর ডয়েচে ভেলের।

৪২ শতাংশের বেশি মূল্যস্ফীতি আর বিতর্কিত মুদ্রানীতির প্রতিবাদে ইরানের বেশ কয়েকটি শহরে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এসব বিক্ষোভ ঘিরে সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে দেশটির মানবাধিকার সংগঠনগুলো।

এই অস্থিরতার ‘সুযোগে’ ইরানে হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। রোববার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপে মার্কিন প্রেসিডেন্ট ইরানকে হুঁশিয়ার করে বলেন, আর বিক্ষোভকারী নিহত হলে (ইরানে) ‘শক্ত আঘাত হানবে’ যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তারা যদি অতীতে যেমন করেছে, তেমনভাবে মানুষ হত্যা শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে খুব শক্ত প্রতিক্রিয়া আসবে।’ তবে তিনি এ বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি।

এর আগে গত সপ্তাহে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান যদি ‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সহিংসভাবে হত্যা করে’, তবে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে।

জবাবে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ি উপদেষ্টা ও নিরাপত্তা পরিষদের সাবেক সচিব আলি শামখানি বলেছিলেন, ‘ইরানের নিরাপত্তা বলয়ের খুব কাছাকাছি এলে যেকোনো হস্তক্ষেপকারীর হাত কেটে ফেলা হবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়