শিরোনাম
◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৭ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাত দিয়ে জানিয়েছে লন্ডনভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এক্স–এ সেন্টকম লিখেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এই হামলা চালানোর নির্দেশ দেন। ‘অপারেশন হক আই স্ট্রাইক’–এর অংশ হিসেবে এ হামলা চালানো হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত ১৩ ডিসেম্বর সিরিয়ার পালমিরায় আইএসের বন্দুকধারীর হামলায় তিন মার্কিন নিহত হন। ওই হামলার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র সিরিয়ার মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। পালমিরা ইউনেসকো তালিকাভুক্ত প্রাচীন ঐতিহ্যের ধ্বংসাবশেষের জন্য পরিচিত। শহরটি একসময় আইএস যোদ্ধাদের নিয়ন্ত্রণে ছিল।

সেন্টকম বলেছে, আমাদের কঠোর বার্তা- তোমরা যদি আমাদের সেনাদের ক্ষতি করো। ন্যায়বিচার এড়াতে যতই চেষ্টা করো না কেন, পৃথিবীর যেখানেই থাকো তোমাদের খুঁজে বের করব এবং হত্যা করব। 

সিবিএস নিউজকে একজন মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনী ২০টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করে ৩৫টির বেশি লক্ষ্যবস্তুতে ৯০টির বেশি স্থানে নিখুঁতভাবে হামলা চালিয়েছে। অভিযানে এফ‑১৫ই, এ‑১০, এসি‑১৩০জে, এমকিউ‑৯ এবং জর্ডানিয়ান এফ‑১৬ যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে।

তবে কোথায় হামলা চালানো হয়েছে কিংবা এতে কেউ হতাহত হয়েছে কি না—সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়