শিরোনাম
◈ এসএসসির ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার ◈ প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেনি মন্ত্রিপরিষদ জানালেন শিক্ষামন্ত্রী ◈ হাসপাতাল বন্ধ, তবে বন্ধ হচ্ছে না আদ-দ্বীন মেডিকেল কলেজ, বিকল্প হাসপাতালে প্রশিক্ষণের ব্যবস্থা ◈ ৮ বছর পর বিশ্বকাপে ফিরেই ঝড় তুলল সুইডেন, তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হার ◈ আইন ভেঙে ঢাকার ভালো মাঠ পার্ক অভিজাত সোসাইটিকে দিচ্ছে রাজউক ও সিটি করপোরেশন ◈ ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক স্টে‌ডিয়া‌মে প্রবে‌শে নি‌ষিদ্ধ ◈ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারা‌লো আইভরিকোস্ট ◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৯:১৫ সকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের চাপে ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করল ইরান, দাবি হোয়াইট হাউসের

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে গ্রেফতার ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ জানুয়ারি) হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট।

লিভিট বলেন, আমাদের প্রেসিডেন্টের কাছে তথ্য এসেছে যে ইরান ৮০০ জন বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর করা স্থগিত করেছে। এই বিক্ষোভকারীদের বুধবার ফাঁসি হওয়ার কথা ছিল।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের মিত্রদের চাপের জেরে ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন তিনি।

তবে ফাঁসির বিষয়টি অস্বীকার করেছে ইরান। চলমান বিক্ষোভের জেরে কাউকে ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অত্যন্ত স্পষ্টভাবে তেহরানের অবস্থান পরিষ্কার করেন।

সাক্ষাৎকারে আরাগচি বলেন, বিক্ষোভের ঘটনায় কোনো ব্যক্তিকে ফাঁসি দেওয়ার কোনো ইচ্ছে বা পরিকল্পনা সরকারের নেই। তিনি জোর দিয়ে বলেন, ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা নেই এবং এ ধরনের শাস্তি প্রদানের বিষয়টি বর্তমানে আমাদের ভাবনার বাইরে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়