শিরোনাম
◈ এসএসসির ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার ◈ প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেনি মন্ত্রিপরিষদ জানালেন শিক্ষামন্ত্রী ◈ হাসপাতাল বন্ধ, তবে বন্ধ হচ্ছে না আদ-দ্বীন মেডিকেল কলেজ, বিকল্প হাসপাতালে প্রশিক্ষণের ব্যবস্থা ◈ ৮ বছর পর বিশ্বকাপে ফিরেই ঝড় তুলল সুইডেন, তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হার ◈ আইন ভেঙে ঢাকার ভালো মাঠ পার্ক অভিজাত সোসাইটিকে দিচ্ছে রাজউক ও সিটি করপোরেশন ◈ ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক স্টে‌ডিয়া‌মে প্রবে‌শে নি‌ষিদ্ধ ◈ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারা‌লো আইভরিকোস্ট ◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৮:৩০ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়েতে প্রতি ৩৪ মিনিটে একটি বিয়ে, ৭৫ মিনিটে একটি তালাক

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে প্রতি ৩৪ মিনিটে একটি বিয়ে হচ্ছে, ঘণ্টায় প্রায় দুটি। খুশির খবরের পাশাপাশি খারাপ খবরও শোনেন কুয়েতিরা। প্রতি ৭৫ মিনিটে একটি করে তালাকও হয় দেশটিতে। খবর গালফ নিউজের

কুয়েতের বিচার মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের নভেম্বরে দেশটিতে গড়ে প্রতি ৩৪ মিনিটে একটি করে বিয়ে হয়েছে এবং প্রতি ৭৫ মিনিটে একটি করে তালাক নিবন্ধিত হয়েছে। 

মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও গবেষণা বিভাগের প্রকাশিত এই তথ্য শরিয়া নোটারাইজেশন বিভাগের মাসিক কার্যক্রম প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি।

প্রতিবেদন অনুযায়ী, ওই মাসে মোট ১,২৫২টি বিয়ে ও পুনর্মিলন সংক্রান্ত লেনদেন নথিভুক্ত হয়। দৈনিক গড়ে ৪২টি। এর মধ্যে ১,১৪৩টি ছিল বিয়ে নিবন্ধন, অর্থাৎ প্রতিদিন গড়ে ৩৮টি বিয়ে।

বিপরীতে নভেম্বরে মোট ৫৯৫টি তালাক নিবন্ধিত হয়েছে। দৈনিক গড়ে প্রায় ২০টি। এর মধ্যে ৫৮.৭ শতাংশ তালাক ঘটেছে কুয়েতি দম্পতিদের মধ্যে। 

এছাড়া দেশটিতে ১০৯টি বিয়ে প্রমাণ চুক্তি সম্পাদিত হয়েছে, যা দিনে গড়ে প্রায় চারটি। এসব চুক্তির অধিকাংশই কুয়েতি স্বামী ও অ-কুয়েতি স্ত্রীর মধ্যে হলেও, কুয়েতি দম্পতিদের মধ্যে কোনো প্রমাণীকরণ চুক্তি নথিভুক্ত হয়নি।

কুয়েতের বিচার মন্ত্রণালয় বলছে, এই পরিসংখ্যান কুয়েতজুড়ে শরিয়া নোটারাইজেশন সেবার প্রতি মানুষের স্থায়ী ও উচ্চ চাহিদা স্পষ্টভাবে তুলে ধরেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়