শিরোনাম
◈ এসএসসির ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার ◈ প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেনি মন্ত্রিপরিষদ জানালেন শিক্ষামন্ত্রী ◈ হাসপাতাল বন্ধ, তবে বন্ধ হচ্ছে না আদ-দ্বীন মেডিকেল কলেজ, বিকল্প হাসপাতালে প্রশিক্ষণের ব্যবস্থা ◈ ৮ বছর পর বিশ্বকাপে ফিরেই ঝড় তুলল সুইডেন, তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হার ◈ আইন ভেঙে ঢাকার ভালো মাঠ পার্ক অভিজাত সোসাইটিকে দিচ্ছে রাজউক ও সিটি করপোরেশন ◈ ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক স্টে‌ডিয়া‌মে প্রবে‌শে নি‌ষিদ্ধ ◈ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারা‌লো আইভরিকোস্ট ◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০১:২০ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় বিমানের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান

ভারতের নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার জেরে ভারত-পাকিস্তান সম্পর্কের তিক্ততা বৃদ্ধি পায়। পাকিস্তান ভারতীয় নিবন্ধিত বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এবার সেই নিষেধাজ্ঞা বাড়িয়েছে পাকিস্তান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই নিষেধাজ্ঞা ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি ভোর ৫টা (পাকিস্তান সময়) পর্যন্ত কার্যকর থাকবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির (পিএএ) এ তথ্য জানিয়েছে।

এই নিষেধাজ্ঞা ভারতীয় মালিকানাধীন, পরিচালিত ও লিজ নেওয়া সব ধরনের বিমানের ওপর প্রযোজ্য হবে, যার মধ্যে সামরিক বিমানও অন্তর্ভুক্ত।

পিএএ জানায়, এই সিদ্ধান্তের মাধ্যমে গত নয় মাস ধরে কার্যকর থাকা বিদ্যমান নিষেধাজ্ঞাই অব্যাহত রাখা হলো।

ভারতের নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের (আইআইওজেকে) পাহেলগামে ভয়াবহ হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লে নয়াদিল্লি গুরুত্বপূর্ণ সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। এর প্রতিক্রিয়ায় পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

পাকিস্তানের এই সিদ্ধান্তের পর ৩০ এপ্রিল ভারতও পাকিস্তানি এয়ারলাইন্সগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়।

এর আগে ১৯৯৯ সালের কারগিল সংঘাত ও ২০১৯ সালের পুলওয়ামা সংকটের সময়ও পাকিস্তান একই ধরনের আকাশসীমা নিষেধাজ্ঞা জারি করেছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়