শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩৮ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতি নাকি শুক্রবার, রোজা কবে শুরু?

২০২৬ সালে কবে রমজান মাস শুরু হবে সেটির সম্ভাব্য তারিখ জানিয়েছেন জ্যোতির্বিদরা। যেসব দেশ নিশ্চিত চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান ঘোষণা করে, সেসব দেশে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানান তারা।

জানা গেছে, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, মরক্কো, মৌরিতানিয়া এবং আফ্রিকার কিছু অঞ্চলে বুধবার, ১৮ ফেব্রুয়ারি হবে শাবানের ২৯তম দিন। ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখার যেতে পারে।

এসব দেশে স্থানীয় পর্যবেক্ষণ ও আবহাওয়ার ওপর নির্ভর করে রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি বা শুক্রবার ২০ ফেব্রুয়ারি।

আগামী মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি আমিরাতে ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে। তবে আন্তর্জাতিক জ্যোতির্বিদদের মতে, ওই দিন আরব ও মুসলিমবিশ্বের কোথাও খালি চোখে কিংবা টেলিস্কোপ ব্যবহার করেও নতুন চাঁদ দেখা সম্ভব নয়। এ কারণে চাঁদ দেখার ভিত্তিতে রমজান ঘোষণা করা দেশগুলোতে পবিত্র মাসটি শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব চাঁদ দৃশ্যমানতা মানদণ্ড অনুযায়ী মঙ্গলবার সূর্যাস্তের সময় চাঁদ নতুন অবস্থান থেকে এতটাই কাছাকাছি থাকবে যে কোনোভাবেই তা দৃশ্যমান হবে না বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ কেন্দ্র। এই সিদ্ধান্ত একাধিক গবেষণাভিত্তিক মানদণ্ডে একই রকম পাওয়া গেছে।

এর মধ্যে রয়েছে ইবনে তারিক, ফাদারিংহাম, মন্ডার, ব্রুইন, মোহাম্মদ ইলিয়াস, দক্ষিণ আফ্রিকার জ্যোতির্বিদ পর্যবেক্ষণ কেন্দ্র, ইয়ালপ ও ওদেহ পদ্ধতি। সব বিশ্লেষণেই বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় আরব বিশ্ব বা বৃহত্তর মুসলিমবিশ্বে কোথাও চাঁদ দেখা অসম্ভব।

ফলে যেসব দেশে শরিয়তসম্মতভাবে চাঁদ দেখার সাক্ষ্যের ওপর নতুন মাস শুরু হয়, সেখানে বুধবার শাবানের ৩০ দিন পূর্ণ হবে এবং বৃহস্পতিবার রমজান শুরু হবে। তবে কিছু দেশ ভিন্ন মানদণ্ড অনুসরণ করে এক দিন আগে, অর্থাৎ বুধবার থেকেই রমজান ঘোষণা করতে পারে। এ সংখ্যা তুলনামূলকভাবে কম হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বাংলাদেশ, পাকিস্তান, ইরান, মরক্কো, মৌরিতানিয়া এবং আফ্রিকার কিছু অঞ্চলে বুধবার, ১৮ ফেব্রুয়ারি হবে শাবানের ২৯তম দিন। ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখার চেষ্টা করা হবে।

এসব দেশে স্থানীয় পর্যবেক্ষণ ও আবহাওয়ার ওপর নির্ভর করে রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি বা শুক্রবার ২০ ফেব্রুয়ারি।

জ্যোতির্বিদদের মতে, বুধবার সন্ধ্যায় পরিস্থিতি অনেক বেশি অনুকূল থাকবে। তখন আরব বিশ্বের অধিকাংশ এলাকায় খালি চোখেই চাঁদ দেখা সম্ভব হবে, যদি আকাশ পরিষ্কার থাকে।

১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত ও আশপাশের দেশ থেকে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সম্ভাবনা প্রায় নেই, তার ব্যাখ্যাও দিয়েছেন আইএসি পরিচালক মুহাম্মদ শওকত। তিনি বলেন, ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইসলামি বিশ্বের পূর্বাঞ্চলে সূর্যের আগেই চাঁদ অস্ত যাবে, মধ্যাঞ্চলে সূর্যের সঙ্গে একই সময়ে ও পশ্চিমাঞ্চলে সূর্যাস্তের মাত্র কয়েক মিনিট পর চাঁদ অস্ত যাবে। এ স্বল্প সময়ের ব্যবধান চাঁদের সংযোগ অবস্থা থেকে দৃশ্যমান চিকন চাঁদে রূপ নেওয়ার জন্য যথেষ্ট নয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়