শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৩৫ সকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামাবাদে মসজিদে ভয়াবহ হামলার দায় আইএসের, নেপথ্যে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার ইঙ্গিত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি মসজিদে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ১৬৯। এই হামলার দায় ইতোমধ্যে স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। তবে এই হামলার নেপথ্যে- কারা আছেন তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক দপ্তর। 

আনসারুল্লাহ ইসলামাবাদে খাদিজা কুবরা (সা.) মসজিদে সংঘটিত বিস্ফোরণকে বিশ্বাসঘাতকতাপূর্ণ ও অপরাধমূলক হামলা বলে অভিহিত করেছে। এতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে বলে জানিয়েছে আনসারুল্লাহ।

আনসারুল্লাহ জানায়, যুক্তরাষ্ট্র তাকফিরি গোষ্ঠীগুলোকে হাতিয়ার করে অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চায়, যাতে মুসলিম উম্মাহ শত্রুদের ষড়যন্ত্র ও ইসলামী পবিত্রতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে না পারে।

বার্তাসংস্থা এএফপি'র প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ কোটি ১০ লাখ জনসংখ্যার পাকিস্তানে সুন্নি মুসলিমদের অনুসারী বেশি। দেশটিতে শিয়া সম্প্রদায় সংখ্যালঘু। শুক্রবারও শিয়া মুসলিমদের লক্ষ্য করে হামলা হয়েছে।

এর আগেও তারা বিভিন্ন সময় সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়েছে। বিশেষ করে কট্টরপন্থী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) তাদের ওপর হামলা চালিয়েছে। 

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়