শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৪ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজেপিকে ৩০ কোটি রুপির রেকর্ড অনুদান দিলো ভারতের শীর্ষ গরুর মাংস রপ্তানিকারক

ভারতের শীর্ষ গরুর মাংস রপ্তানিকারক ‘আল্লানা গ্রুপ’ দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) রেকর্ড ৩০ কোটি রুপি অনুদান দিয়েছে। এমন এক সময়ে এই অনুদান এলো, যখন ভারত নতুন করে বিশেষত ইসলামি দেশগুলোর বাজারে মাংস রপ্তানি বৃদ্ধির চেষ্টা করছে।

২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৎকালীন ইউপিএ সরকারের সমালোচনা করে বলেছিলেন যে, সরকার 'পিঙ্ক রেভল্যুশন' বা মাংস উৎপাদনে উৎসাহ দিচ্ছে। তিনি অভিযোগ করেছিলেন, দেশে বড় আকারের কসাইখানা চালানো হচ্ছে। খবর স্ক্রল ডট ইনের

হিন্দুত্ববাদী রাজনীতিতে গরুর মাংস শিল্প দীর্ঘদিন ধরেই বিতর্কিত ইস্যু। যদিও ভারতের রপ্তানিকারকেরা মূলত গরুর নয়, মহিষের মাংস রপ্তানি করে থাকেন। তবু রাজনৈতিকভাবে এই শিল্প নানা সমালোচনার মুখে পড়েছে।

এমন প্রেক্ষাপটে প্রায় ১৬০ বছরের পুরোনো আল্লানা গ্রুপ-এর অনুদান বিশেষ তাৎপর্য বহন করছে। প্রতিষ্ঠানটি বর্তমানে ভারতের সবচেয়ে বড় ‘বিফ’ রপ্তানিকারক।

পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ভারত মধ্যপ্রাচ্য ও অন্যান্য ইসলামি দেশে হালাল মাংসের বাজার সম্প্রসারণে জোর দিচ্ছে। সেই কৌশলগত লক্ষ্য অর্জনের সময়েই এমন অনুদান রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

যদিও বিজেপির পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে বিশ্লেষকদের মতে, ব্যবসা ও রাজনীতির সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে।

ভারতের মাংস রপ্তানি খাত, বিশেষ করে গরু-মহিষের মাংস, বৈদেশিক মুদ্রা আয়ের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত। বিতর্ক ও রাজনৈতিক বক্তব্যের পরও খাতটি গত এক দশকে টিকে থাকার পাশাপাশি সম্প্রসারিত হচ্ছে।

সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়