শিরোনাম
◈ বিশ্বকা‌পে মারা‌দোনা‌কে নি‌য়ে এক প্রজন্মের হৃদয়ভাঙার গল্প! ◈ চার দিন শূন্যরেখায় আটকে থাকার পর ১২ জনকে ফেরত নিল ভারত ◈ ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় যে নতুন নির্দেশনা দিয়েছে আইভ্যাক ◈ সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বাতিল হচ্ছে! ◈ এসএসসির ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার ◈ প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেনি মন্ত্রিপরিষদ জানালেন শিক্ষামন্ত্রী ◈ হাসপাতাল বন্ধ, তবে বন্ধ হচ্ছে না আদ-দ্বীন মেডিকেল কলেজ, বিকল্প হাসপাতালে প্রশিক্ষণের ব্যবস্থা ◈ ৮ বছর পর বিশ্বকাপে ফিরেই ঝড় তুলল সুইডেন, তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হার ◈ আইন ভেঙে ঢাকার ভালো মাঠ পার্ক অভিজাত সোসাইটিকে দিচ্ছে রাজউক ও সিটি করপোরেশন

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ১২:৪০ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে হামলার তীব্রতা আরও বাড়বে: নেতানিয়াহু

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও দেশটির শীর্ষ কর্মকর্তাদের হত্যার পর তেহরানে হামলার তীব্রতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার এক ভিডিও বার্তায় তিনি এই হুঁশিয়ারি দেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ছাদ থেকে দেওয়া এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমাদের বাহিনী বর্তমানে ক্রমবর্ধমান তীব্রতার সঙ্গে তেহরানের হৃদপিণ্ডে আঘাত হানছে। আগামী দিনগুলোতে এই হামলার মাত্রা আরও বাড়বে।

তিনি জানান, ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে একটি নিরাপত্তা মূল্যায়ন বৈঠক শেষ করেছেন এবং বাকি অভিযানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

বিবৃতিতে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন এবং মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতার বিষয়টিকে স্বাগত জানান।

তিনি বলেন, এই যৌথ শক্তি আমাদের সেই কাজ করার সুযোগ করে দিচ্ছে যা আমি গত ৪০ বছর ধরে আশা করছিলাম। আর তা হলো এই সন্ত্রাসী শাসনব্যবস্থাকে একটি চূর্ণবিচূর্ণ করা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়