শিরোনাম
◈ এসএসসির ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার ◈ প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেনি মন্ত্রিপরিষদ জানালেন শিক্ষামন্ত্রী ◈ হাসপাতাল বন্ধ, তবে বন্ধ হচ্ছে না আদ-দ্বীন মেডিকেল কলেজ, বিকল্প হাসপাতালে প্রশিক্ষণের ব্যবস্থা ◈ ৮ বছর পর বিশ্বকাপে ফিরেই ঝড় তুলল সুইডেন, তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হার ◈ আইন ভেঙে ঢাকার ভালো মাঠ পার্ক অভিজাত সোসাইটিকে দিচ্ছে রাজউক ও সিটি করপোরেশন ◈ ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক স্টে‌ডিয়া‌মে প্রবে‌শে নি‌ষিদ্ধ ◈ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারা‌লো আইভরিকোস্ট ◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ০৬:০৪ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুলবশত ৩টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: যুক্তরাষ্ট্র

কুয়েতে তিনটি মার্কিন যুদ্ধবিমান ‘ভুলবশত’ ভূপাতিত করেছে দেশটির নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সোমবার মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এই দাবি করা হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানি হামলার মুখে কুয়েতের একটি কমব্যাট মিশনে থাকা অবস্থায় তিনটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান এই দুর্ঘটনার শিকার হয়।

সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের ওপর ইরানের বিমানবাহিনী, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানোর সময় এই ঘটনা ঘটে।

উল্লেখ্য, চলমান এই যুদ্ধে এই প্রথম ইরানের পুরনো বিমান বহরকে সরাসরি লড়াইয়ে অংশ নিতে দেখা গেলো।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মার্কিন বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলো ভুলবশত ভূপাতিত হয়েছে।

বিধ্বস্ত হওয়া বিমানগুলোর ছয়জন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাদের উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

কুয়েত এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা স্বীকার করেছে। মার্কিন সামরিক বাহিনী এই ঘটনায় কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর প্রচেষ্টা এবং চলমান অভিযানে তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এদিকে, কুয়েতে বিধ্বস্ত হওয়া যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমানে হামলার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা কুয়েতে বিধ্বস্ত মার্কিন বিমানগুলোর একটিকে লক্ষ্যবস্তু করেছিল। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য দেওয়া হয়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়