শিরোনাম
◈ হাসপাতাল বন্ধ, তবে বন্ধ হচ্ছে না আদ-দ্বীন মেডিকেল কলেজ, বিকল্প হাসপাতালে প্রশিক্ষণের ব্যবস্থা ◈ ৮ বছর পর বিশ্বকাপে ফিরেই ঝড় তুলল সুইডেন, তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হার ◈ আইন ভেঙে ঢাকার ভালো মাঠ পার্ক অভিজাত সোসাইটিকে দিচ্ছে রাজউক ও সিটি করপোরেশন ◈ ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক স্টে‌ডিয়া‌মে প্রবে‌শে নি‌ষিদ্ধ ◈ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারা‌লো আইভরিকোস্ট ◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের ◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ০৩:২৪ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘাঁটি বিতর্কে ট্রাম্প-স্পেন দ্বন্দ্ব, বাণিজ্য বন্ধের হুমকি

ইরানে হামলার সংশ্লিষ্ট অভিযানে মার্কিন সামরিক বাহিনীকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানানোয় স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। খবর বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার (৩ মার্চ) হোয়াইট হাউসের ওভাল অফিসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘স্পেন ভয়াবহ আচরণ করেছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছি। আমরা স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করতে যাচ্ছি। স্পেনের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক চাই না।’
 
এদিকে, ট্রাম্পের এমন ঘোষণার পাল্টা জবাব দিয়েছে স্পেন সরকার। দেশটির এক বিবৃতির বরাত দিয়ে আলজাজিরা এমন তথ্য জানায়।  
 
বিবৃতিতে বলা হয়েছে, সম্ভাব্য মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার প্রভাব মোকাবিলায় তাদের কাছে প্রয়োজনীয় অর্থনৈতিক ও কূটনৈতিক সক্ষমতা রয়েছে। স্পেন সরকার আশ্বস্ত করে জানায়, দেশের অর্থনীতি সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে।
  
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)–যুক্তরাষ্ট্রের বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি মেনে চলতে হবে। স্পেন ইঙ্গিত দিয়েছে, বিষয়টি কেবল দ্বিপাক্ষিক নয়, বরং ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক বাণিজ্য কাঠামোর সঙ্গেও জড়িত।
 
এর আগে স্পেন তার সামরিক ঘাঁটিগুলোকে ইরানে হামলার জন্য ব্যবহার করতে দেবে না বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং স্পেনের যৌথভাবে পরিচালিত কিন্তু স্পেনের সার্বভৌমত্বের অধীনে। একইসঙ্গে ইরানে হামলার নিন্দাও জানিয়েছে দেশটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়