শিরোনাম
◈ ৮ বছর পর বিশ্বকাপে ফিরেই ঝড় তুলল সুইডেন, তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হার ◈ আইন ভেঙে ঢাকার ভালো মাঠ পার্ক অভিজাত সোসাইটিকে দিচ্ছে রাজউক ও সিটি করপোরেশন ◈ ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক  স্টে‌ডিয়া‌মে প্রবে‌শে নি‌ষিদ্ধ ◈ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারা‌লো আইভরিকোস্ট ◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের ◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ০২:২৯ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরস্কে হামলার বিষয়ে অবস্থান স্পষ্ট করলো ইরান

তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে অভিযোগ অস্বীকার করেছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার তুরস্কের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা ন্যাটো প্রতিরক্ষা বাহিনী তুরস্কে আকাশসীমায় প্রবেশের সময় ভূপাতিত করেছে।

ইরানি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, “ইরানের সশস্ত্র বাহিনী প্রতিবেশী এবং বন্ধুত্বপূর্ণ দেশ তুরস্কের সার্বভৌমত্বকে সম্মান করে এবং সেদেশের ভূখণ্ডের দিকে কোনও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি।”

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ইরাক ও সিরিয়ার উপর দিয়ে উড়ে যাওয়ার পর ক্ষেপণাস্ত্রটি তুরস্কের আকাশসীমার কাছে পৌঁছে যায় এবং সেখানে সেটিকে প্রতিরোধ করা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, তুরস্ক তার ন্যাটো মিত্রদের সঙ্গে পরামর্শ করে ‘প্রয়োজনীয় সকল সতর্কতা অবলম্বন করছে’ এবং ‘পুনরায় অনুরূপ ঘটনা যাতে না ঘটে সেজন্য স্পষ্টভাবে সতর্কতা জারি করছে’। সূত্র: আল জাজিরা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়