শিরোনাম
◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ১০:০২ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেহরানের জ্বালানি মজুত কেন্দ্রে ইসরায়েলি হামলা

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার পর তেহরানের একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুনের কুণ্ডলী দেখা গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের ‘বেশ কয়েকটি জ্বালানি মজুত কেন্দ্রে’ এ হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাতের আকাশে ইরানি রাজধানীর দিগন্তজুড়ে আগুনের আভা ছড়িয়ে পড়ছে।

এপির প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের ইতিহাসে এ প্রথম কোনো বেসামরিক শিল্প অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ হামলার জন্য ‘যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের’ (ইসরায়েল) আক্রমণকে দায়ী করেছে।

উল্লেখ্য, আক্রান্ত এই শোধনাগারটি তেহরানসহ উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে জ্বালানি সরবরাহ করে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইডিএফ দাবি করেছে, তেহরানের যেসব জায়গায় তারা হামলা চালিয়েছে, সেগুলো ইরানি শাসনগোষ্ঠী ‘বিভিন্ন সামরিক সংস্থায় জ্বালানি বিতরণের’ কাজে ব্যবহার করত। সূত্র: দ্য গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়