শিরোনাম
◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ০৪:৪৯ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘শক্তি কোনো সমাধান নয়’—ইরান ইস্যুতে সামরিক অভিযান বন্ধের আহ্বান চীনের

চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলা নিয়ে সতর্কতা দিয়েছে চীন। তারা বলেছে ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা করা হলে তা জনসমর্থন পাবে না। রবিবার বেইজিংয়ে এক গুরুত্বপূর্ণ বার্ষিক বৈঠকের সাইডলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, কোনো ‘কালার’ বিপ্লবের পরিকল্পনা করা বা সরকার পরিবর্তনের চেষ্টা করলে তা জনগণের সমর্থন পাবে না। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে। ওয়াং আরও বলেন, ইরানসহ সব দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে।

তিনি মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান অবিলম্বে বন্ধের দাবি জানান, যাতে সংঘাত আরও না বাড়ে এবং এর প্রভাব অন্যত্র ছড়িয়ে না পড়ে। তিনি বলেন, এটি এমন একটি যুদ্ধ, যা হওয়া উচিত ছিল না। এটি এমন একটি যুদ্ধ, যা কারও জন্যই ভালো নয়। ওয়াং আরও বলেন, শক্তি কোনো সমাধান দেয় না, আর সশস্ত্র সংঘাত শুধু ঘৃণা বাড়ায় এবং নতুন সংকট তৈরি করে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের জনগণই ওই অঞ্চলের প্রকৃত মালিক। তাই ওই অঞ্চলের বিষয়গুলো সেখানকার দেশগুলোকেই স্বাধীনভাবে নির্ধারণ করতে হবে। একই সঙ্গে তিনি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি, রয়টার্স।

সাংবাদিকদের তিনি বলেন, শক্তিশালী বর্জ্রমুষ্টি মানেই শক্তিশালী যুক্তি নয়। পৃথিবী আবার জঙ্গলের আইনে ফিরে যেতে পারে না। ওয়াং ‘সব পক্ষকে’ যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান। যাতে সংলাপের মাধ্যমে মতপার্থক্য দূর করা যায় এবং যৌথ নিরাপত্তা নিশ্চিত করা যায়। তিনি আরও বলেন, চীন আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত, যাতে মধ্যপ্রাচ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, সেখানকার মানুষের জীবনে শান্তি ফিরে আসে এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়।

একটি গোপনীয় মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল প্রতিবেদনের মতে, যুক্তরাষ্ট্র বড় পরিসরে সামরিক হামলা চালালেও ইরানের সামরিক ও ধর্মীয় ক্ষমতা কাঠামো উৎখাত করা সম্ভব হওয়ার সম্ভাবনা কম। শনিবার দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত ওই প্রতিবেদনে, শ্রেণিবদ্ধ নথিটি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে বলা হয়, এতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সেই দাবিকে দুর্বল করে দেয়া হয়েছে, যেখানে তিনি বলেছেন- তিনি ইরানের নেতৃত্বকে সরিয়ে নিজের পছন্দের উত্তরসূরি বসাতে পারেন।

প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়, এমন ফলাফল মোটেও নিশ্চিত নয়।
বেইজিং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডেরও নিন্দা জানিয়েছে। ওয়াং আরও বলেন, ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা দেয়ার অভিযোগে পশ্চিমা দেশগুলোর সমালোচনার মুখে থাকা রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক এখনো ‘দৃঢ় এবং অটুট’ রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়