শিরোনাম
◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ১০:৩১ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভয়াবহ রাত: বিমান হামলায় ইরান কাঁপছে

ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা মঙ্গলবার (১০ মার্চ) পর্যন্ত টানা ১১ দিনে গড়ালো। এতে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে হাজারের বেশি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, তারা ইরানে এ যাবতকালের ভয়াবহ হামলা করতে যাচ্ছে। এরপরেই সোমবার (৯ মার্চ) ইরানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। 

গতকাল ইরানে ভয়াবহ হামলার বর্ণনা দিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিনিধি মোহাম্মদ ভাল। তিনি তেহরানে সোমবার দিবাগত রাতকে এখন পর্যন্ত অন্যতম ভয়াবহ রাত বলে অভিহিত করেছেন। 

তেহরান থেকে মোহাম্মদ ভাল জানান, গত কয়েক ঘণ্টায় সেখানে একের পর এক বিস্ফোরণ ঘটেছে। এত বিস্ফোরণ হয়েছে—যার সংখ্যা গণনা করাও কঠিন। 

তিনি বলেন, তেহরানে বিশাল সব বিস্ফোরণে আল-জাজিরার অফিসের জানালা পর্যন্ত কেঁপে উঠেছে।

মোহাম্মদ ভাল জানান, তাদের কাছে খবর আছে যে তেহরানের উত্তরে কারাজ এলাকাতেও একইভাবে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালানো হয়েছে। এতে এই হামলায় অন্তত ৪০ ইরানি নিহত হয়েছেন।

আল জাজিরা জানিয়েছে, সোমবার রাতে তেহরানের আকাশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সক্রিয় ছিল। এ রাতে বিশেষ করে পূর্ব তেহরানের আকাশে আলোর ঝলকানি দেখা গেছে।

এ ছাড়া গতকাল ইসফাহানেও অত্যন্ত তীব্র বোমাবর্ষণ করা হয়েছে। সেখানে গভর্নরের কার্যালয় এবং ইউনেস্কো স্বীকৃত একটি প্রাচীন রাজপ্রাসাদকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সেইসঙ্গে তাবরিজ অঞ্চলেও বিস্ফোরণের খবর আসছে।  

কিছু সূত্র জানিয়েছে, ইসফাহানের বিস্ফোরণগুলো সেখানকার পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি ছিল।  

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়