শিরোনাম
◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ০৩:৩৭ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালি নিয়ে নতুন সতর্কবার্তা ইরানের

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে আবারও দাবি করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জাহাজকে এই জলপথ দিয়ে চলাচল করতে না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরানের সামরিক অভিযান তদারককারী খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, হরমুজ প্রণালি বর্তমানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র এবং সাম্প্রতিক হামলায় জড়িত দেশগুলোর জাহাজের এই প্রণালি দিয়ে চলাচলের কোনো অধিকার নেই।

এর আগে ইরান ঘোষণা দিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সঙ্গে জড়িত দেশগুলোর জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ পরিবহন করা হয়।

এদিকে পৃথক এক ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরের প্রায় ৬৫ কিলোমিটার উত্তরে একটি কনটেইনার জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। এতে জাহাজটিতে ছোট আকারের আগুন লাগে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা।

জাহাজটির ক্যাপ্টেন জানিয়েছেন, অজ্ঞাত বস্তু আঘাত করার পর আগুন লাগে। তবে জাহাজের সব নাবিক নিরাপদ আছেন এবং এখন পর্যন্ত পরিবেশগত কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। তথ্যসূত্র : আনাদুলু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়