শিরোনাম
◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন!

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ০৯:৫৩ সকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে ইরানের তেল রপ্তানি শিথিল করার চিন্তাভাবনা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ক্রমাগত বাড়ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরানের নির্দিষ্ট কিছু তেলের ওপর আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ বাড়িয়ে দাম স্থিতিশীল রাখার চেষ্টা করা হতে পারে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) মার্কিন জ্বালানিমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, ইরানের কিছু তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিলে আন্তর্জাতিক ক্রেতাদের জন্য তেলের প্রাপ্যতা বাড়বে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির সম্পূর্ণ বিপরীত হবে।

বিশেষজ্ঞদের মতে, এমন পদক্ষেপ তেলের দামে সীমিত প্রভাব ফেলতে পারে। তবে এতে ইরান তেল বিক্রি করে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আয় করতে পারবে, যা তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ব্যয় করতে পারে।     

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা থাকায় আগে থেকেই দেশটি থেকে তুলনামূলক কমদামে তেল কিনত কিছু দেশ। মার্কিন বাণিজ্যমন্ত্রী বলেছেন, যদি ইরানের কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়, তাহলে চীন যেন বাজারমূল্যে তেল কেনে, তা নিশ্চিত করার চেষ্টা করা হবে।

মার্কিন এ মন্ত্রী আরও জানান, বর্তমানে সাগরে থাকা ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। এতে ভারত, জাপান ও মালয়েশিয়ার মতো দেশগুলো এই সংকটময় সময়ে তেল সরবরাহ পেতে পারে। ধারণা করা হচ্ছে, বর্তমানে সাগরে ভাসমান অবস্থায় ইরানের প্রায় ১৪২ মিলিয়ন ব্যারেল তেল মজুত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়