শিরোনাম
◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ০২:০৭ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে স্থানীয় প্রতিরোধে বিপাকে মার্কিন বাহিনী, ‘ব্ল্যাক হক’ লক্ষ্য করে গুলি

ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চলে উপজাতিদের গুলিতে যুক্তরাষ্ট্রের দুটি অত্যাধুনিক ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির কোহগিলুয়েহ বোয়ের আহমাদ এবং বখতিয়ারি প্রদেশের যাযাবররা এই সফল আক্রমণ চালিয়েছে।

আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, ‘ইরানি সশস্ত্র বাহিনীর উপস্থিতি নেই- এমন দুর্গম পাহাড়ি এলাকায় যাযাবর উপজাতিরা সফলভাবে দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারে আঘাত হেনেছে। স্থানীয় প্রতিরোধের মুখে শত্রু পক্ষের হেলিকপ্টার কোথাও অবতরণ করতে পারেনি।’

বিবিসি গত শুক্রবারের একটি ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে, যেখানে দেখা যায়- তিন সশস্ত্র ব্যক্তি অন্তত দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছুড়ছে।
 
অন্যদিকে, বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে, বিধ্বস্ত একটি এফ-১৫ই জেটের পাইলটকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় একটি হেলিকপ্টার গুলির মুখে পড়ে। এতে হেলিকপ্টারের ক্রু সদস্যরা আহত হলেও সেটি শেষ পর্যন্ত নিরাপদে ফিরে আসতে সক্ষম হয়।

ইরানের যাযাবর ও বখতিয়ারি গোষ্ঠী ঐতিহ্যগতভাবে কঠোর জীবনসংগ্রাম করে। বন্যপ্রাণী এবং চোর-ডাকাতের কবল থেকে গবাদি পশুর পাল ও আস্তানা রক্ষা করার জন্য তারা সবসময় রাইফেল সঙ্গে রাখে। দুর্গম উচ্চভূমিতে তাদের এই পারদর্শিতা এখন মার্কিন সামরিক অভিযানের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

কোহগিলুয়েহ এবং বয়ের-আহমাদ প্রদেশের ডেপুটি গভর্নর জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সাধারণ মানুষ রাইফেল নিয়ে ‘শত্রু হেলিকপ্টার’ লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। এর ফলে মার্কিন বাহিনী ওই অঞ্চলে অবতরণে ব্যর্থ হয়েছে। সূত্র: বিবিসি 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়