শিরোনাম
◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর 

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০৩:১৭ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের ইউরেনিয়াম ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের কথা বললেন ট্রাম্প

যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের ইউরেনিয়াম ভাণ্ডারের যত্ন যুক্তরাষ্ট্রই নেবো বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের ইউরেনিয়াম ‘সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা হবে’। খবর সিএনএন।

ট্রাম্প বলেন, ‘এটি সম্পূর্ণভাবে যত্ন নেবো আমরা, না হলে আমি এই সমঝোতায় যেতাম না।’

তবে কীভাবে বিষয়টি নিশ্চিত করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

প্রসঙ্গত, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় মজুদ—যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ উপাদান—চলমান সংঘাতে অন্যতম বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

এর আগে গত মাসে মার্কিন কর্মকর্তারা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, ট্রাম্প প্রশাসন ইরানের ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার জন্য সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছিল। যদিও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়