শিরোনাম
◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ১১:৩০ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন মোকাবিলায় কাজ করবে ইউক্রেন: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন হামলা প্রতিরোধে সহায়তা করা ইউক্রেনীয় সামরিক দলগুলো যুদ্ধবিরতি ঘোষণার পরও সেখানে কাজ চালিয়ে যাবে। 

যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও এ সিদ্ধান্ত জানিয়েছে ইউক্রেন।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনীয় বিশেষজ্ঞ সামরিক দলগুলো নিরাপত্তা সক্ষমতা আরও উন্নত করতে এই অঞ্চলে কাজ চালিয়ে যাবে।’

তিনি যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানান ও তার দেশে রাশিয়ার হামলা বন্ধের আহ্বান জানান। সূত্র: বাসস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়