শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ০৮:৪৫ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের শান্তি প্রস্তাবে অস্বস্তিতে নেতানিয়াহু?

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তোড়জোড়ে কিছুটা অস্বস্তি প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তেহরানের সঙ্গে কোনও ধরনের সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে ‘ছাড়’ দেওয়ার বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছেন তিনি।

বুধবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে মার্কিন আলোচনার সর্বশেষ গতিপ্রকৃতি ‘আরও স্পষ্টভাবে বুঝতে’ ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন নেতানিয়াহু। বিশেষ করে ছয় সপ্তাহব্যাপী চলা যুদ্ধ বন্ধের লক্ষ্যে চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র শেষ মুহূর্তে কোনও বড় ছাড় দিচ্ছে কি না, তা নিয়ে গভীর উদ্বিগ্ন ইসরায়েল।

একটি সূত্র সিএনএনকে বলেছে, নেতানিয়াহু এই আলোচনার খুঁটিনাটি এবং বর্তমানে সমঝোতার টেবিলে ঠিক কী কী শর্ত রয়েছে, তা জানতে চেয়েছেন। ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নিয়েই ইসরায়েলের মূল ভয়। যেকোনও চুক্তিতে ইরানের প্রক্সি নেটওয়ার্ক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ চায় ইসরায়েল।

এছাড়া, ইসরায়েলি প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনকে জানিয়ে দিয়েছেন, এই অঞ্চলের যেকোনও হুমকির বিরুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর এককভাবে ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা বা ‘ফ্রিডম অব অ্যাকশন’ কোনোভাবেই খর্ব করা যাবে না।

যদিও নেতানিয়াহু ট্রাম্প প্রশাসনের কোন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন সেটি স্পষ্ট নয়। মার্কিন এক কর্মকর্তা বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে নিয়মিত হালনাগাদ তথ্য নিচ্ছেন। তবে ট্রাম্পের ‘শান্তি উদ্যোগ’ নিয়ে নেতানিয়াহুর এই সতর্ক অবস্থান দুই মিত্র দেশের মধ্যে নতুন করে অস্বস্তি তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, গত এপ্রিলে এক ফোনালাপে ট্রাম্পকে এই মুহূর্তে যুদ্ধবিরতিতে না যাওয়ার অনুরোধ করেছিলেন নেতানিয়াহু। তবে ট্রাম্প তখন বলেছিলেন, তেহরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধসহ মার্কিন সব শর্ত মেনে নেয়, তাহলেই শান্তি সম্ভব।

সূত্র: সিএনএন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়