শিরোনাম

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছবিযুক্ত টি-শার্ট পরে নামাজ আদায় করা যাবে কি?

প্রশ্ন : কিছু টি-শার্টে মানুষের পেছনের অংশ আঁকা, তবে মানুষের চেহারা দেখা যায় না; সে ক্ষেত্রে উক্ত টি-শার্ট পরে নামাজ আদায় করলে নামাজ কবুল হবে?

—রাকিব, চট্টগ্রাম

উত্তর : জীবের ছবিযুক্ত কাপড় পরে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হয়, তবে তা মাকরুহ তথা ত্রুটিযুক্ত। কিন্তু যদি চিত্রটি এমন হয়, যাতে মানুষের পেছনের অংশ আঁকা, যাতে মানুষের চেহারা দেখা যায় না, তাহলে এ কারণে নামাজ মাকরুহ হবে না। (আদ্দুররুল মুখতার : ২/৫০৪, রদ্দুল মুহতার : ২/৫০৪)।

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।

সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়