শিরোনাম
◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ০৮:৩৩ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাঁতের যত্নে নিমকাঠি কতটা কার্যকর? জানুন উপকারিতা

এক সময় তো অনেকেই নিমকাঠি দিয়েই দাঁত মাজতেন। তাতে দাঁত ভালোও থাকত। কেন জানেন? কী উপকার হয় নিমকাঠি দিয়ে দাঁত মাজলে? পুষ্টি-বিশেষজ্ঞদের মতে, নিমকাঠিতে এমন এক ধরনের তৈলাক্ত পদার্থ আছে, যা ক্ষতিকর ছত্রাক ও ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিতে পারে।

দাঁতের যত্ন নেওয়া সুস্থ শরীর রক্ষা করার জন্য একান্ত প্রয়োজন। সেই কারণেই দাঁতের সমস্যার গোড়া থেকে সমাধান জরুরি। কিন্তু খুব সহজেই প্রাকৃতিক উপায়ের মাধ্যমে দাঁতের যত্ন রাখা সম্ভব। 

সেই সমাধানগুলোর মধ্যে অন্যতম হলো, নিমের ডাল দিয়ে দাঁত মাজা। মাউথফ্রেশনারসহ বিভিন্ন ধরনের কৃত্রিম উপায়ে সাময়িক কিছু উপকার হলেও,তা কখনওই দীর্ঘস্থায়ী সমাধান হতে পারে না। দীর্ঘস্থায়ী সমাধানের জন্য নিম ডাল খুবই উপযোগী। দেখে নেওয়া যাক নিম ডাল কীভাবে দাঁতের উপকার করে-

দাঁতের যেকোনো অংশ ফুলে ওঠা রোধ করে। মাড়ি শক্ত করে। মুখের দুর্গন্ধ দূর করে দাঁতের সাদা রং অপরিবর্তিত রাখে।

কিন্তু নিম ডাল ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন প্রয়োজন-

নিমডাল ব্যবহারের আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। গাছের ডালকে অবশ্যই ভালো করে ভেঙে ব্যবহার করতে হবে।

উল্লেখ্য, নিমডালে দাঁত মাজার আগে সরিষার তেল ও লবণ দিয়ে দাঁত পরিষ্কার করা বাঞ্ছনীয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়