শিরোনাম
◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৬ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে দুই অ্যাপ বন্ধের চিন্তা

শেখ হাসিনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগাযোগ এবং অনলাইন বৈঠক ঠেকাতে দুটি অ্যাপস ব্যবহার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

অ্যাপস দুটি হলো- টেলিগ্রাম ও বোটিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর এগুলো বন্ধ করে দেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভায় বিষয়টি উপস্থাপনা করা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেই ফ্যাসিস্ট সরকারের বেশির ভাগ মন্ত্রী ও নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তারা ভারতে বসেই নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন। ভার্চুয়াল বৈঠকও করছেন। এসব বৈঠকের মাধ্যমেই দেশে অস্থিরতা সৃষ্টির নানা নির্দেশনা দিচ্ছেন শেখ হাসিনা। আর এই ভার্চুয়াল বৈঠকের জন্য ব্যবহার করা হচ্ছে বিভিন্ন অ্যাপস।

জানা গেছে, রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গত ২৪ সেপ্টেম্বর ২৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে দেড় শতাধিক ব্যক্তি দুটি অ্যাপস ব্যবহার করে ভারতে থাকা তাদের নেতাসহ দেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতেন।

এরপরই বিষয়টি আমলে নেয় অন্তর্বর্তী সরকার। তার পরিপ্রেক্ষিতে গতকালের (২৮ সেপ্টেম্বর) বৈঠকে আলোচনা হয় এবং আপাতত রাতে টেলিগ্রাম ও বোটিম অ্যাপস ব্যবহারে গতি কমিয়ে দেওয়া যায় কিনা, তা খতিয়ে দেখা হবে বলে সিদ্ধান্ত হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর অ্যাপস দুটি বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়