শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ০৬:২৩ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের নির্বাচন নিয়ে বিক্রম মিশ্রির বক্তব্য অপ্রত্যাশিত: তৌহিদ হোসেন

বাংলাদেশের নির্বাচনের বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বক্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচন তাদের বিষয় নয়, এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে ভারতের সচিবের বক্তব্য অপ্রত্যাশিত। 

বুধবার (৮ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

এর আগে ভারত সফররত বাংলাদেশি সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, বাংলাদেশে দ্রুতই সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করে দিল্লি। 

ব্রিফিংয়ে তিনি বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানো প্রসঙ্গে জানান, ছবি সরানোর বিষয়ে রাষ্ট্রপতির চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছে দেরিতে। ছবি টাঙানোর বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেই। 

এ সময় জা‌তিসং‌ঘের সভাপ‌তি প‌দের প্রার্থিতা বাংলাদেশ বা‌তি‌ল করেনি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে সভাপতি পদের নির্বাচনে ২০২৬ এর জুন মাসে হবে। এতে ফিলিস্তিন ও বাংলাদেশ পরস্পর মুখোমুখি হবে না। এ বিষয়ে ফিলিস্তিন এত আগ্রহ প্রকাশ করেনি। 

গতকাল তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে উপদেষ্টা বলেন, তুরস্কের সঙ্গে সামরিক বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। তারা সামরিকভাবে শক্তিশালী দেশ, তাদের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। তবে এমন কোনো চুক্তি হলে বাংলাদেশ লাভবান হবে। 

এছাড়া সাবের হোসেন চৌধুরীর বাসায় বিদেশি রাষ্ট্রদূতের সাক্ষাৎটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বিদেশি রাষ্ট্রদূতরা যে কারো বাসাতেই যেতে পারেন বলেও মন্তব্য করেন তৌহিদ হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়