শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০৫:৩৬ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএমপির ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আট ঊর্ধ্বতন কর্মকর্তার পদায়ন করা হয়েছে। পদায়নপ্রাপ্তরা উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত তিনটি পৃথক আদেশে এ পদায়ন কার্যকর করা হয়।

পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোল্লা মোহাম্মদ শাহীনকে গোয়েন্দা বিভাগে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে পিওএম-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সুমন মিয়াকে পিওএম-উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে বদলি করা হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারদের মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। পিওএম-পশ্চিম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস. এ. এম. ফজল-ই-খুদাকে অপারেশনস্ বিভাগের অধীন ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পিআর অ্যান্ড এইচআরডি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাগর দিপা বিশ্বাসকে পিওএম-দক্ষিণ বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

ওয়ারী বিভাগের ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুবেল হক এবং অপারেশনস্ বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নুর ইসলাম – উভয়কে গোয়েন্দা বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. সোহেল রানা, পিপিএমকে ওয়ারী বিভাগের ওয়ারী জোনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, সহকারী পুলিশ কমিশনার একেএম মেহেদী হাসানকে অপারেশনস্ বিভাগের অধীন ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে সহকারী পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়