শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৫:৫৯ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই স্মৃতি স্থাপনার বাজেট নিয়ে প্রশ্ন, যে বার্তা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

জুলাই স্মৃতি সম্পর্কিত স্থাপনা নির্মাণের বাজেট নিয়ে প্রশ্ন তোলে বিতর্ক সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তোলার ঘটনায় স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ।

রোববার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিতব্য ‌‘জুলাই স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিক অপচেষ্টা ফলাতেই একটি মহল জুলাই স্মৃতি সম্পর্কিত স্থাপনা নির্মাণের বাজেট নিয়ে প্রশ্ন তুলেছে। জনগনের দায়বদ্ধতা থেকে নয় বরং রাজনৈতিক উদ্দেশ্যেই এমন সমালোচনা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
 
এ সময় তিনি আরও অভিযোগ করেন, বিগত সরকারের আমলে যারা শতশত কোটি টাকা আত্মসাৎ করতো, তারাই এখন অপপ্রচার চালাচ্ছে।
 
জুলাইয়ের চেতনা ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম জুলাইয়ের স্মৃতি ধরে রাখতে কাজ করা হবে। কেউ তা দমিয়ে রাখতে পারবে না। আসছে ডিসেম্বরে এই ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র নির্মাণ কাজ শেষ হবে বলেও জানান উপদেষ্টা। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়