শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০২:২২ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হয়রানি-জটিলতা নিরসনে বুধবার থেকে অনলাইনে জামিননামা

আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে ১২টি ধাপ অতিক্রিম করতে হয়। এর কোনও কোনও ধাপে টাকাও খরচ করতে হয়। ফলে প্রায় সব ধাপেই হয়রানির শিকার হতে হয়। তাই এসব হয়রানি নিরসনে আগামীকাল বুধবার (১৫ অক্টোবর) থেকে অনলাইনে জামিননামা পাঠানো হবে। এতে করে জামিন পাওয়ার পর এক ক্লিকে জামিননামা সংশ্লিষ্ট কারাগারে চলে যাবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অ্যাটর্নি জেনারেল কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এমন তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বক্তব্যে ড. আসিফ নজরুল বলেন, ‘আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কার করেছি। একদম নিজেরা করেছি। কারও কোনও সহযোগিতা ছাড়া। কালকে অনলাইন জামিননামা (বেইল বন্ড) উদ্বোধন করবো। একটা লোক জামিন পাওয়ার পর আদালত থেকে শুরু করে ছাড়া (মুক্তি) পাওয়া পর্যন্ত ১২টা প্রক্রিয়াতে যেতে হয়। কোনও কোনও ধাপে টাকা দিতে হয়। ১২টা ধাপে তাকে হয়রানির সম্মুখীন হতে হয়। আগামীকাল আমরা পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছি। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে সরাসরি জেলখানায় পৌঁছে যাবে, যেখানে আসামি আছে। এটা সরকারের টাকা দিয়ে করেছি। কারও সহযোগিতা লাগেনি।’

তিনি আরও বলেন, ‘আমাদের সরকারের অনেক টাকা। বিশ্বাস করেন, অনেক টাকা। আমার প্রবাসী কল্যাণ ব্যাংকে ১৬০০ কোটি টাকা আছে। আমাদের আইজিআর অফিস (রেজিস্টার অফিস) ১৫০০ কোটি টাকা আছে। এগুলো কেউ খেয়াল করে না। আমরা নিজের টাকা নিজে ব্যবহার করে অনেক ভালো কাজ করতে পারি।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়