শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসীদের জন্য ইতালিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত প্রধান উপদেষ্টার মুখে

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘ইতালির ভাষ্য, কিছু লোকের সমস্যা আছে। ভেজাল, এই বাংলাদেশ যেখানে যাচ্ছে একটা ভেজালের সৃষ্টি করছে। এটা থেকে আমরা বাঁচতে পারছি না। আমি বললাম যে আমরা দুই পক্ষ চেষ্টা করি, আমাদেরও কষ্ট হয়। তারা ঠেকায় পড়ে এসবের মধ্যে পড়ে গেছে, এমন না যে তারা দুষ্ট লোক। তারা ভালো লোক, কিন্তু পরিস্থিতির কারণে দুষ্টুমি করে টিকে থাকতে হয়েছে। দুষ্টুমি করে যাতে টিকতে না হয় সে জন্য একটা পন্থা বের করতে হবে আমাদের। সেটা নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছিল। এখন তারা বলছেন- একজন যদি নিয়ে যাও তাহলে এতজনকে আমরা আনবো।’ 

মঙ্গলবার (১৪ অক্টোবর) ইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

প্রধান উপদেষ্টা বলেন, ‘একজন ভেজাল লোক… অদলবদল করলে জিনিসটা পরিষ্কার হয়ে যায়। এখন একজনের পরিবর্তে একজন হবে না দুই জন হবে সেটা নিয়ে আলাপ করছি। এটা নিয়ে কী করা যায়, আমরা ভাবছি। এটা থেকে নিষ্কৃতি পেতে হবে আন্তর্জাতিক আইন অনুসারে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে তাদের এটা করতে হয়। নানাভাবে ইতালি আসে লোকজন, এই যে নানাভাবে যারা আসে তাদের সঙ্গেও আলাপ হয়েছে আমাদের। জাহাজ থেকে সদ্য নামা লোকের সঙ্গে আমার বৈঠক হয়েছে। মেয়র বলছে-কী করবো এরা যখন এসে গেছে! মেয়র বললেন যে এসে যখন গেছে আমরা গ্রহণ করছি। তাদের আচরণ অত্যন্ত মানবিক তারা ফেরত যেতে বলে না। এটাই দেখলাম যে তারা সম্মান করে।’  

তিনি বলেন, ‘রোমের মেয়রের সঙ্গে আলাপে বলেছেন তিনি বাংলাদেশিদের অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখেন। তার কথায় বাংলাদেশিদের নিয়ে কোনও তুচ্ছ-তাচ্ছিল্য মোটেও ছিল না। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলেছেন যে আপনারা তাদের জন্য মূল্যবান। এই শহরের একটা মূল্যবান অংশ আপনারা, আপনাদের কঠিন পরিশ্রমের মাধ্যমে রোম শহরের উন্নতি হচ্ছে বলেও উনি উল্লেখ করেছেন। আপনাদের পরিশ্রম, মেধা, সৃজনশীলতার খুব প্রশংসা করেছেন তিনি। এই প্রশংসা শুধু রোম শহরের জন্য না, পুরো ইতালির জন্য আমি বারবার শুনেছি।’

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে আমার তিনবার দেখা হয়েছে। চতুর্থবার আবার দেখা হবে ডিসেম্বরে, উনি তখন বাংলাদেশে আসবেন। সম্প্রতি জাতিসংঘে মেলোনির সঙ্গে দেখা হয়েছে, সেখানেও একই কথা আপনাদের নিয়ে। আপনাদের সমস্যাগুলো নিয়ে আমি সেখানেও বলেছি। ভিসা নিয়ে বললাম, এই যে বের করে দেওয়া হচ্ছে সেটা নিয়েও বললাম, ভিসা দেওয়া হয়েছিল কিন্তু রিনিউ হচ্ছে না, সেগুলো নিয়েও বললাম। উনিও দুঃখের কথা বললেন, আমরা অত্যন্ত সম্মান করি বাংলাদেশিদের, তারা ইতালির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে- আমরা নিষ্কৃতি পেতে চাই না, আমরা তাদের রাখতে চাই, সম্মানের সঙ্গে রাখতে চাই।’ উৎস: বাংলাট্রিবিউন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়