শিরোনাম
◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৪ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধ ফোন বন্ধে সরকার অনড়: বিটিআরসির বৈঠকেও সমাধান নেই

অবৈধ ফোন বন্ধ এবং ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) সভাপতি মোহাম্মদ আসলাম।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিটিআরসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এমবিসিবির সভাপতি বলেন, বিটিআরসির সঙ্গে বৈঠকে কোনো ইতিবাচক ফল ছাড়াই শেষ হয়েছে। অবৈধ ফোন বন্ধ এবং ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর বিষয়ে অনড় রয়েছে সরকার।

তিনি বলেন, আগামীকাল আবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয় ও বিটিআরসি বৈঠকে বসবে। সে পর্যন্ত অপেক্ষা করব। এরপর পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলেও জানান মোহাম্মদ আসলাম।

এদিকে মঙ্গলবার সকালে এক অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানিয়েছেন, দেশে বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানোর বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। আদেশ পেলে তা বাস্তবায়ন করবে এনবিআর, তবে শুল্কছাড় শুধু স্বল্প সময়ের জন্য কার্যকর হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার।

এর আগে বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সঙ্গে বৈঠক করেন মোবাইল বিজনেস কমিউনিটির ১০ সদস্যের প্রতিনিধিদল। বৈঠকের মূল দাবিগুলো ছিল এনইআইআর সিস্টেম সংস্কার এবং হ্যান্ডসেট নিবন্ধন এক বছর স্থগিত করার ব্যবস্থা।

অন্যদিকে মোবাইল ব্যবসায়ীরা দাবি করেছেন, করফাঁকি দিয়ে আনা ৫০ লাখের বেশি হ্যান্ডসেট শুল্ক দিয়ে বৈধ করার সুযোগ দেওয়া হোক এবং বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে ৫৮ শতাংশ শুল্ক কমানো হোক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়