শিরোনাম
◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪১ সকাল
আপডেট : ২২ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাস্থ্য মহাপরিচালকের সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসককে ক্ষমা করে পূর্বের পদে বহাল

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতাল পরিদর্শনে আসা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণকে পূর্বের দায়িত্বে ফিরিয়ে নেওয়া হয়েছে। শোকজ নোটিশের জবাব সন্তোষজনক হওয়ায় তাঁকে ক্ষমা করে আবারও আবাসিক সার্জন (ক্যাজুয়ালটি) পদে বহাল করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস স্বাক্ষরিত এক আদেশে ধনদেবকে কাজে ফেরানোর বিষয়টি জানানো হয়। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ‘বুধবার থেকেই আদেশ কার্যকর হয়েছে।’

এর আগে বুধবার হাসপাতালের পরিচালকের স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ৬ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হাসপাতালে পরিদর্শনে গেলে ধনদেব চন্দ্র বর্মণ তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। ওই ঘটনার প্রেক্ষিতে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং ক্যাজুয়ালটি ওটি ইনচার্জের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে তিনি অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন আচরণ না করার অঙ্গীকার করেন।

চিঠিতে আরও বলা হয়, ধনদেবের দাখিল করা জবাব স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হলে মহাপরিচালক তা সন্তোষজনক বলে বিবেচনা করেন। তাঁর উদারতা ও মহানুভবতার অংশ হিসেবে ধনদেবকে ক্ষমা করে পূর্বের পদে পুনর্বহাল করার নির্দেশ দেন। সেই অনুযায়ী তাকে আবার ক্যাজুয়ালটি ওটি ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হলো। আদেশ জারির দিন থেকেই তা কার্যকর হবে।

এর আগে, ৬ ডিসেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফর। এ সময় হাসপাতালের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটার পরিদর্শনে গিয়ে ডিজি কক্ষের ভেতরে টেবিল ও অপ্রয়োজনীয় সরঞ্জামাদি থাকার কারণ জানতে চান চিকিৎসকদের কাছে। এ সময় জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ ধনদেব চন্দ্র বর্মণ তাঁর সঙ্গে তর্কে জড়ান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়