শিরোনাম
◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০১:০৭ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোনো ঘাতকের বুলেট আর তোমাকে ছুঁতে পারবে না: তাজুল ইসলাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা শরীফ ওসমান হাদির অকাল প্রয়াণে শোকস্তব্ধ দেশ। তার এই চলে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক হৃদয়স্পর্শী ও কাব্যিক বার্তা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

অ্যাডভোকেট তাজুল ইসলাম তার বার্তায় হাদির শাহাদাতবরণকে পার্থিব জীবনের সীমাবদ্ধতা পেরিয়ে এক অনন্ত যাত্রার সাথে তুলনা করেছেন। তিনি লিখেছেন, মাত্র কয়দিন আগে আমাদের নিরাপত্তার প্রার্থনা করে তুমি তো নিজেই স্বার্থপরের মতো হাসতে হাসতে জীবনের বেড়াজাল ছিন্ন করে জিব্রাঈলের বিস্তৃত ডানায় ভর করে পৌঁছে গেলে স্রষ্টার কাছাকাছি। কোনো ঘাতকের বুলেট আর কোনোদিন তোমার নিরাপত্তা ভেদ করতে পারবে না!

তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন, শারীরিক মৃত্যু হলেও আদর্শিক মৃত্যু হাদির মতো বিপ্লবীদের স্পর্শ করতে পারে না। তার মতে, ঘাতকদের বুলেট হয়তো শরীরকে বিদ্ধ করেছে, কিন্তু তার চেতনাকে স্তব্ধ করতে পারেনি। তিনি বলেন, বাংলাদেশের কোটি তরুণ-যুবার প্রাণে তুমি চিরদিন বেঁচে থাকবে। ঘাতকেরা বুঝেনি— হাদীদের কখনো হত্যা করা যায় না, পরাজিত করা যায় না।

গত ১২ ডিসেম্বর রাজধানীর মতিঝিলে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে এক নৃশংস হামলায় গুলিবিদ্ধ হয়েছিলেন ওসমান হাদি। ঢাকা ও সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা শেষে আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়