শিরোনাম
◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৮ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের আরও হাজার হাজার, শত শত হাদির প্রয়োজন: শায়খ আহমাদুল্লাহ

বাংলাদেশের আরও হাজার হাজার, শত শত ওসমান হাদির প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, লাখ লাখ মানুষ গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওসমান হাদির জানাজায় এসেছে, এই জানাজা আমাদের অনেক বার্তা দিচ্ছে।

আজ শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

শায়খ আহমাদুল্লাহ বলেন, বাংলাদেশ তৃষ্ণার্ত পাখির মতো অপেক্ষা করছে এমন কিছু মানুষের; যে মানুষগুলো এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য, ইনসাফ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করবার জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য নিজের সর্বোচ্চ শক্তিকে আল্লাহর রাহে কোরবান করবেন। সেই তৃষ্ণা আমরা কিছুটা হলেও অনুভব করেছি হাদির জানাজার মধ্যে এতো লাখ লাখ মানুষের উপস্থিতির মধ্যে দিয়ে।

তিনি আরও বলেন, আমাদের আরও হাজার হাজার, শত শত হাদির প্রয়োজন। আমাদের ঘরে ঘরে হাদি প্রয়োজন। আমরা যারা এখানে এসেছি, ওসমান হাদির এই চেতনা-আদর্শ, সততা-নিষ্ঠা যদি ধারণ করতে পারি, আমাদের বাংলাদেশ ভিন্ন এক বাংলাদেশে পরিণত হতে পারে। বিশ্বের মানচিত্রে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি।

সেই প্রেরণা যেন তরুণরা ধারণ করতে পারে এমন প্রত্যাশা রাখেন শায়খ আহমাদুল্লাহ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়