শিরোনাম
◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩৬ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদি হত্যাকাণ্ডের অনেক অগ্রগতি হয়েছে, তবে সব বলা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল হোতাকে গ্রেফতারে সরকার তৎপর রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় অনেক অগ্রগতি হয়েছে। তবে এখনই সব বলা যাবে না।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। মূল হোতাকে গ্রেফতারে তৎপর রয়েছে সরকার। এ ঘটনায় অনেক অগ্রগতি হয়েছে। তবে গোপনীয়তার স্বার্থে সব বলা যাবে না।
  
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাদিকে হত্যাকারীরা দেশেও থাকতে পারে, বিদেশেও থাকতে পারে। কোথায় আছে, সেটি স্পষ্ট নয়। তবে বৈধ পথে বিদেশে যাওয়ার তথ্য নেই।
 
এ সময় তিনি বলেন, দেশে নিরাপত্তা ইস্যুতে কোনো শঙ্কা নেই। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকসহ নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেয়া হয়েছে।
  
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আসন্ন বড়দিন উপলক্ষে আতশবাজি পোড়ানো বন্ধ থাকবে। বড়দিনে সড়ক অবরোধ করে কোনো অনুষ্ঠান করা যাবে না।

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
 
পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়