শিরোনাম
◈ প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেনি মন্ত্রিপরিষদ জানালেন শিক্ষামন্ত্রী ◈ হাসপাতাল বন্ধ, তবে বন্ধ হচ্ছে না আদ-দ্বীন মেডিকেল কলেজ, বিকল্প হাসপাতালে প্রশিক্ষণের ব্যবস্থা ◈ ৮ বছর পর বিশ্বকাপে ফিরেই ঝড় তুলল সুইডেন, তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হার ◈ আইন ভেঙে ঢাকার ভালো মাঠ পার্ক অভিজাত সোসাইটিকে দিচ্ছে রাজউক ও সিটি করপোরেশন ◈ ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক স্টে‌ডিয়া‌মে প্রবে‌শে নি‌ষিদ্ধ ◈ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারা‌লো আইভরিকোস্ট ◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের ◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫৫ রাত
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও দলের নেতা–কর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। আজ মঙ্গলবার এক শোকবার্তায় তিনি বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা একজন দেশপ্রেমিক ও গণতান্ত্রিক অভিভাবককে হারালাম। দেশের ইতিহাসে গণতান্ত্রিক সংগ্রামে তিনি এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।’

শোকবার্তায় ড. কামাল হোসেন আরও বলেন, বেগম খালেদা জিয়া এক দুঃসময়ে দলের হাল ধরেন এবং তাঁর সুযোগ্য নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ ও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন, তিনজোটের রূপরেখা প্রণয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন নেতৃত্ব জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশে সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, গণতান্ত্রিক আন্দোলনে বহুবার কারাবরণ ও অন্যায়ের সঙ্গে আপস না করার যে উজ্জ্বল দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন, তা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় আরও বলা হয়, বিগত সরকারের সময় তাঁর প্রতি যে সীমাহীন জুলুম, নির্যাতন ও তাচ্ছিল্য করা হয়েছে, তা দেশের মানুষ কখনো গ্রহণ করেনি; বরং তিনি জনগণের আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে উঠেছেন।

শোকবার্তায় ড. কামাল হোসেন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারকে ধৈর্য ধারণ ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়