শিরোনাম
◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর 

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ০১:১৬ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লি–আগরতলার পর কলকাতায়ও বাংলাদেশ উপ-হাইক‌মিশনে ভিসা সেবা বন্ধ

দিল্লি-আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইক‌মিশ‌নে ব‌্যবসা‌য়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন‌্য সব ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।

বুধবার (৭ জানুয়ারি) থেকে কলকাতা উপ-হাইক‌মিশনে ভিসা সেবা বন্ধ ক‌রা হয়।

রাতে কলকাতার এক‌টি নির্ভর‌যোগ‌্য সূত্র জানায়, আজ থে‌কে উপ-হাইক‌মিশ‌নে কনস্যুলার সেবা ও ভিসা বন্ধ করা হয়েছে। শুধুমাত্র ব‌্যবসা‌য়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া ভারতীয়দের জন‌্য পর্যটক ও অন‌্যান‌্য ভিসা সেবা বন্ধ করা হ‌য়ে‌ছে। বাংলাদেশে ভারতীয়দের নিরাপত্তার বিষয়‌টিকে গুরুত্ব দি‌য়ে এই সিদ্ধান্ত নি‌য়ে‌ছে অন্তর্বর্তী সরকার। 

কলকাতা উপ-হাইক‌মিশ‌নের একজন কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তি‌নি জানান, ব‌্যবসা‌য়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া সব ধর‌নের ভিসা সেবা বন্ধ করা হ‌য়ে‌ছে।

গত ২২ ডি‌সেম্বর দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ। এরপর থে‌কে এখন অব‌দি ভিসা প্রদান ও কনস্যুলার সেবা বন্ধ র‌য়ে‌ছে। উৎস: ঢাকা পোষ্ট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়