শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৩:১৬ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব

বর্তমান প্রশাসনকে সঙ্গে নিয়েই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। তিনি জানিয়েছেন, কোথাও কোনো ধরনের বিচ্যুতি চোখে পড়লে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচনসংক্রান্ত এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তফসিল ঘোষণার আগে নিয়োগ পাওয়া জেলা প্রশাসকদের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠেছে উল্লেখ করে জানতে চাওয়া হয়— এই প্রশাসন নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার ব্যাপারে তিনি কতটা আশাবাদী। উত্তরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমি তো এখনো আশাবাদী, করা যাবে, ইনশাআল্লাহ্।’

তিনি আরও বলেন, ‘অভিজ্ঞতা তো সবাই নিয়ে আসে না। অভিজ্ঞতা তৈরি হয়। পরিস্থিতিতে পড়লে অভিজ্ঞতা অর্জিত হয়। তারা সঠিক পথে চলবেন এবং চলতে পারবেন—এটি যদি আমরা নিশ্চিত করতে পারি, তাদের মনোভাব যদি সঠিক থাকে, তাহলে তারা সফল হবেন, ১০০ ভাগ সফল হবেন, ইনশাআল্লাহ্।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, কোনো ক্ষেত্রে বিচ্যুতি দেখা গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ‘ঢালাওভাবে কিছু হবে না। আমরা সাধারণভাবে মনে করছি মাঠ প্রশাসন প্রস্তুত আছে এবং যোগ্য। 

তবে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে অবশ্যই তা তাৎক্ষণিকভাবে বিবেচনা করা হবে বলে জানান মন্ত্রিপরিষদের এই সচিব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়