শিরোনাম
◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৭:৫০ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা খেলব, কিন্তু ভারতের বাইরে খেলব: পররাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

মুস্তাফিজ ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার বক্তব্যকে সমর্থন জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেই সঙ্গে বিশ্বকাপে বাংলাদেশ খেললে ভারতের বাইরে খেলবে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এমনটা জানান পররাষ্ট্র উপদেষ্টা।

তৌহিদ হোসেন বলেন, ক্রীড়া উপদেষ্টা হিসেবে ড. আসিফ নজরুল যা বলেছেন, আমি সম্পূর্ণ সেটি সমর্থন করি। আমিও এটাকে এভাবেই দেখি যে, একজন ক্রিকেটার তো সেখানে (ভারত) যাবে, খেলবে, চলে আসবে। তার নিরাপত্তা যদি দেয়া সম্ভব হয়, তাহলে আমাদের টিম যাবে। শুধু টিমই যাবে না, টিমের সমর্থকরাও তো যাবে। লোকজন খেলা দেখতে যাবে। তাদের নিরাপত্তার প্রশ্ন আছে, আমরা কী করে বিশ্বাস করব যে তাদের নিরাপত্তা দেবে?

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এমনিতেই হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বাংলাদেশবিরোধী যে কার্যকলাপ এবং কথাবার্তা চলছে, তার প্রেক্ষিতে আসলে সত্যিকারার্থে ভারতীয় সংস্থাগুলোর পক্ষে সবাইকে নিরাপত্তা দেয়া কঠিন হবে। সেই হিসাবে আমরা আসলে খেলব, কিন্তু ভারতের বাইরে খেলব। যেখানে এই সমস্যা হবে না।

ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটি বিষয়েরই কিন্তু কিছু নেতিবাচক প্রভাব থাকে। কিন্তু আমাদের স্বার্থ যেখানে আছে, যদি থাকে, তাহলে সেখানে আমরা কোনোকিছু নষ্ট করতে পারব না। এখানে আমাদের স্বার্থ আছে না যাওয়ার। কারণ, এখানে আমাদের লোকদের নিরাপত্তার প্রশ্ন, আমাদের স্বার্থ না যাওয়াতে। আমরা আমাদের লোকটাকে পাঠাবো না। কিন্তু যদি আমাদের চাল কেনাতে স্বার্থ থাকে, আমরা কম দামে পাই এবং আমাদের কিনতেই হয়, তাহলে ভারত যদি চাল রপ্তানি করে, আর আমাদের ব্যবসায়ীরা কিনে বিক্রি করে, তাতে আমি কোনো সমস্যা দেখি না।

এদিন সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশের নাম আসা ছাড়াও মিশনের নিরাপত্তাজনিত কারণে ভারত থেকে ভিসা ইস্যু বন্ধের বিষয়েও ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়