শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৬:১৬ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনে ভুয়া তথ্য রোধে বাংলাদেশকে সহায়তার আশ্বাস জাতিসংঘের মানবাধিকার দপ্তরের

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অপপ্রচার ও ভুয়া তথ্য ঠেকাতে বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপে এ বিষয়ে আলোচনা হয়।
 
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফোনালাপে ড. ইউনূস বলেন, 'নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া তথ্যের সয়লাব হয়েছে। দেশি ও বিদেশি উভয় গণমাধ্যম থেকেই অপপ্রচার হচ্ছে।'

তিনি আরও বলেন, 'সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা খবর ও গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা নির্বাচনের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে বলে আমরা উদ্বিগ্ন।'

জবাবে ভলকার তুর্ক বলেন, 'বিষয়টি সম্পর্কে আমরা অবগত এবং ক্রমবর্ধমান ভুয়া তথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।'

তুর্ক আরও বলেন, 'যা প্রয়োজন, আমরা তাই করব।'

এসময় তারা আসন্ন গণভোট, প্রাতিষ্ঠানিক সংস্কারের গুরুত্ব, গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের কার্যক্রম, জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) গঠন এবং বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।

গুম-সংক্রান্ত বিষয়গুলোর কাজ এগিয়ে নিতে স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেন ভলকার তুর্ক।

জবাবে প্রধান উপদেষ্টা জানান, 'জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ' ইতোমধ্যে জারি করা হয়েছে এবং নির্বাচনের আগেই নতুন কমিশন পুনর্গঠন করা হবে।

তিনি বলেন, 'আমরা দায়িত্ব ছাড়ার আগেই এটি সম্পন্ন করব।'

গত দেড় বছরে প্রধান উপদেষ্টার নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন ভলকার তুর্ক।

তিনি বলেন, 'তার দপ্তর গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের কাজকে সহায়তা করেছে এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।' সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়