শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ১২:০২ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কমনওয়েলথ পর্যবেক্ষক দল বাংলাদেশে ভোট পর্যবেক্ষণে আসবে বলে অন্তরবর্তী সরকারকে নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্র কালবেলাকে এ তথ্য জানিয়েছে।

নির্বাচন কমিশন ও সরকারি সূত্রের খবর অনুযায়ী, এই দলটি নির্বাচনী পরিবেশ, প্রচার-প্রচারণা, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং সার্বিক নিরপেক্ষতা পর্যবেক্ষণ করবে।

দলটির আগমন ইতোমধ্যে নিশ্চিত হয়েছে এবং তারা কয়েকদিনের মধ্যেই ঢাকায় পৌঁছাবে। এর আগে ২০২৫ সালের নভেম্বরে কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে ঢাকা সফর করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছিলেন। তিনি নির্বাচনকে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য করার ওপর জোর দিয়েছিলেন।

সূত্রমতে, কমনওয়েলথের এই পর্যবেক্ষক দলের আকার প্রায় ৩০ জনের কাছাকাছি হতে পারে। দলটি নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতি মূল্যায়ন করবে।

নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, কমনওয়েলথের মতো আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষক দলের উপস্থিতি নির্বাচনকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সহায়ক হবে। আমরা তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করব।

এদিকে, এই নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রায় ২০০ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে, যার মধ্যে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচনের বিশ্বাসযোগ্যতা বাড়াতে সহায়ক হবে বলছেন সংশ্লিষ্টরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়