শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৮ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে দুদকের মামলা করার সিদ্ধান্ত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আনিসুর রহমান আলমগীর ওরফে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আনিস আলমগীরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান মামলাটি করবেন।

দুদক বলছে, তাঁর নামে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। তাঁর গ্রহণযোগ্য ও বৈধ আয়ের মোট পরিমাণ ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকা। এর মধ্যে অতীত সঞ্চয় থেকে ৫৪ লাখ ৪৫ হাজার ৮২১ টাকা, টক শো ও কনসালটেন্সি কার্যক্রম থেকে ১৯ লাখ ৩৯ হাজার ৯৭৭ টাকা, প্লট বিক্রি থেকে ২২ লাখ টাকা এবং সঞ্চয়পত্র ও ব্যাংক সুদ থেকে ৩ লাখ ২৪ হাজার ৫৩ টাকা আয় দেখানো হয়েছে।

অন্যদিকে, সম্পদ অর্জনের ক্ষেত্রে দুদকের অনুসন্ধানে খাতওয়ারি বৈধ আয় ও অর্জিত সম্পদের মধ্যে উল্লেখযোগ্য অসংগতির তথ্য পাওয়া গেছে। অনুসন্ধান অনুযায়ী, তাঁর নামে মোট অর্জিত সম্পদের মূল্য ৪ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকা হলেও সর্বশেষ আয়কর নথি অনুযায়ী নিট সম্পদের পরিমাণ পাওয়া গেছে মাত্র ৫৭ লাখ ৯৯ হাজার ৬৬৮ টাকা।

দুদকের অনুসন্ধানে আনিসুর রহমান আলমগীরের নামে ২৫ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ, ৩ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকা মূল্যের অস্থাবর সম্পদসহ মোট ৪ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া পারিবারিক ও অন্যান্য খাতে তাঁর ব্যয় হিসেবে পাওয়া গেছে ১৫ লাখ ৯০ হাজার টাকা। এতে ব্যয়সহ তাঁর নামে মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকা।

আনিস আলমগীর সমসাময়িক রাজনীতি ও বিভিন্ন বিষয়ে টেলিভিশন টক শোতে দেওয়া বক্তব্যের কারণে সম্প্রতি আলোচনা ও সমালোচনায় ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তাঁর বিভিন্ন পোস্ট নিয়েও গত কয়েক দিন ধরে আলোচনা-সমালোচনা চলছে।

গত ১৪ ডিসেম্বর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাঁকে জিজ্ঞাসাবাদের কথা বলে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়