শিরোনাম
◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ১১:৫৪ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন মার্কিন রাষ্ট্রদূত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার বঙ্গভবনে তিনি এ পরিচয়পত্র পেশ করেন। এ সময় রাষ্ট্রদূত বলেন, আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি।

বাংলাদেশকে বন্ধু বলতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। তিনি আরও বলেন, ৫০ বছরেরও বেশি সময়ের অংশীদারত্বে আমরা আঞ্চলিক স্থিতিশীলতা বাড়াতে, দুদেশের মানুষের উপকার হয় এমন অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে, এবং আমাদের দুদেশের সার্বভৌমত্বকে সম্মান ও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করেছি। এ কাজ চালিয়ে যেতে এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরো দৃঢ় করতে আমি আগ্রহী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়