শিরোনাম
◈ স্প্যানিশ ঝড় সামলে বিশ্বকাপে রূপকথার সূচনা কেপ ভার্দের ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৫ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুয়া ভূমিসেবা সিস্টেম নিয়ে ভূমি মন্ত্রণালয়ের সতর্কবার্তা

নকল ভূমিসেবা সিস্টেমের মাধ্যমে প্রতারণা করছে অসাধু চক্র। এই প্রেক্ষাপটে সবাইকে সতর্ক করে গণবিজ্ঞপ্তি দিয়েছে সরকার।

রবিবার (১৮ জানুয়ারি) ভূমি মন্ত্রণালয় থেকে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে বলা হয়, ভূমিসেবা সিস্টেমের মাধ্যমে প্রদত্ত দাখিলা, খতিয়ান ও ডিসিআর-এর অনুরূপ কিউআর কোড সংযুক্ত করে এক বা একাধিক সংঘবদ্ধ প্রতারক চক্র নকল বা ভুয়া দাখিলা, খতিয়ান ও ডিসিআর তৈরি করে সাধারণ নাগরিকদের প্রতারিত করছে।

এ ধরনের কর্মকাণ্ড প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
এ পরিস্থিতি মোকাবিলায় এবং সাধারণ নাগরিকদের জন্য সহজ, নিরাপদ ও নির্ভরযোগ্য ভূমিসেবা নিশ্চিতে ভূমি মন্ত্রণালয় মোবাইল অ্যাপ ‘ভূমি (Bhumi)’ চালু করা করেছে (Android Link: land.gov.bd/bhumi_android এবং iOS Link: land.gov.bd/bhumi_ios)। এর কিউআর কোডও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

‘এ অ্যাপে কিউআর কোড যাচাইকরণ ফিচার ব্যবহার করে দাখিলা, খতিয়ান ও ডিসিআর-এ প্রদর্শিত কিউআর কোড স্ক্যান করে সংশ্লিষ্ট তথ্যের সঠিকতা যাচাই করুন এবং ভূমি (Bhumi) অ্যাপ ছাড়া অন্য কোনো কিউআর স্ক্যানার ব্যবহার করা থেকে বিরত থাকুন।

কিউআর কোড যাচাইয়ের সময় কোনো ধরনের অস্পষ্টতা, ত্রুটি বা সমস্যা পরিলক্ষিত হলে বা প্রদর্শিত তথ্য নকল/ভুয়া বলে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে ভূমি মন্ত্রণালয়ের হটলাইন নম্বর ১৬১২২-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

ভূমি মন্ত্রণালয় আরো জানায়, ভুয়া বা নকল দাখিলা, খতিয়ান কিংবা ডিসিআর প্রস্তুতের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বা এসব ভুয়া ডকুমেন্ট প্রস্তুত বা ব্যবহার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ভূমি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়