শিরোনাম
◈ স্প্যানিশ ঝড় সামলে বিশ্বকাপে রূপকথার সূচনা কেপ ভার্দের ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৩ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনোনয়ন বাণিজ্যের অভিযোগ পেলে তদন্ত করবে দুদক

আসন্ন ত্রয়েদশ জাতীয় নির্বাচনকে ঘিরে মনোনয়ন বাণিজ্য হচ্ছে কি না, তা অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কমিটি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক আক্তার হোসেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আক্তার এ কথা জানান। তিনি বলেন, কেউ মনোনয়ন বাণিজ্যের অভিযোগ করলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করবে দুদক।

এ দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের অভিযোগে জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এবং কুড়িগ্রাম-২ সংসদীয় আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

আক্তার হোসেন জানান, ওই নির্বাচনে পনির উদ্দিন আহমেদকে মনোনয়ন পাইয়ে দিতে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ নেন মশিউর রহমান রাঙ্গা। ঘুষ দিয়ে একই অপরাধ করেছেন পনির উদ্দিন। তাই তাকেও এ মামলায় আসামি করা হয়েছে।

এছাড়া, ৩ কোটি ৮৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৪২ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগের তথ্য প্রমাণ মেলায় ময়মনসিংহে দায়ের করা এক মামলায় সাবেক গৃহায়ণ গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেছে দুদক।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়